টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একাধিক ডাকাতি মামলাসহ মোট ৯টি মামলার আসামি হালিম ডাকাতকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
গত ৯ মে ২০২৬ ইং তারিখে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান এর নির্দেশনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হালিম (৩৫) ঘাটাইল উপজেলার ভানিয়াকাত্রা গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলা, ১টি অস্ত্র মামলা ও ২টি চুরি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।