বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
“সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেরপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন

শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন

মনিরুজ্জামান মনির, শেরপুর
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (২০ মে) সকাল ১১ টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

​পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মোঃ নাছিম উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এসময় বক্তারা, যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে যেকোনো দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনা সম্ভব।

​আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর