ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারী এম এন একাডেমী এস এস সি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩১ মে) এম এন একাডেমী চত্বরে সকাল ১০ টায় ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা এম এন একাডেমী চত্বরে সমবেত হয়। অনেক দিন পর এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলায় স্কুল জীবনের স্মৃতি চারন করেন। স্কুল জীবনের কত স্মৃতি!
পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। বহু দিন পর সবাই মেতে উঠেন আড্ডা আর খোশগল্পে। স্মৃতি হিসেবে মুঠোফোনে চলে সেলফি তোলার পর্ব।
পুনর্মিলনী উৎসবের আনন্দে মেতে ওঠেন এম এন একাডেমী এস এস সি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা । পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এন একাডেমী এস এস সি ২০১৯ ব্যাচের দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন রত শিক্ষার্থীবৃন্দ ।
আয়োজকদের পক্ষ থেকে এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এস এম মাহমুদুল হাসান বলেন , ‘এই আয়োজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তা ছাড়া দীর্ঘদিন পর স্মৃতিময় বিদ্যালয় চত্বরে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি । আমরা চাই আমাদের যোগাযোগের ধারা অব্যাহত থাকুক।