বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিরলসভাবে জনসেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা।

জানা যায়,উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে সাধারণ ডেলিভারি সেবা সহ প্রসূতি মায়েদের সেবা, শিশুদের সেবা,কিশোর কিশোরীর সেবা সহ প্রাথমিক পর্যায়ের সকল সেবাই দিয়ে থাকেন। এই সেবা কেন্দ্র গুলোতে ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার মূল কেন্দ্র হলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UHFWC)। এ কেন্দ্রগুলোতে সাধারণ চিকিৎসা,গর্ভকালীন ও প্রসূতি সেবা, এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।এছাড়াও অনেক কেন্দ্রে চব্বিশ ঘণ্টা
স্বাভাবিক প্রসব সেবা চালু রয়েছে।প্রধান সেবাসমূহের মধ্যে মা ও শিশু স্বাস্থ্য,গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ বা এএনসি (ANC),প্রসব পরবর্তী সেবা বা পিএনসি (PNC) এবং নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা।

এছাড়াও পরিবার পরিকল্পনা,জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি(পিল,কনডম,ইনজেকশন,আইইউডি/IUD, ইমপ্লান্ট)প্রদান ও পরামর্শ।সাধারণ চিকিৎসায় জ্বর,সর্দি,কাশি,ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
উপজেলার সংশ্লিষ্ট বিভাগ জানায়,ঈদের এই ছুটিতে পাইথল ইউনিয়ন এফডব্লিওতে(fwc) চারজন ও দত্তের বাজার ইউনিয়নে(fwc)দুইজন নবজাতকের স্বাভাবিক প্রসব হয়েছে।

দেশের মা ও শিশু মৃত্যু কমাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে এই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেবা কেন্দ্র গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও নিরলসভাবে কাজ করেন। তাদের আক্ষেপ উপজেলার ১৫টি ইউনিয়ন এর সব গুলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের থাকার কোয়ার্টার নেই।
এই স্বাস্থ্যকর্মীরা জানান,সরকার যদি এখানে যথাযথ ব্যবস্থা নিতে পারেন তাহলে সাধারণ জনগণ আরো ব্যাপকভাবে সেবা পেতো।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে জানা গেছে, গফরগাঁওয়ের জাতীয় সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান ইতিমধ্যে বেশ কয়েকটি স্বাস্থ্য সভা করেছেন হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে।হাসপাতাল সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুন করে নির্মাণ এবং মেরামত কাজের পূর্ণ প্রক্রিয়া পুরোদমে চলছে। এরই ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ঈদ উদযাপন এর পাশাপাশি প্রতিষ্ঠানে থেকে জরুরী সেবা দিয়ে গেছেন।

এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজিব বলেন,নানা প্রতিবন্ধকতার মাঝেও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে নিরলসভাবে কাজ করেন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীররা।নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অটল পদক্ষেপের জন্য তাদের সাধুবাদ জানাই।


এই বিভাগের আরো খবর