বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের একসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিডিরেনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল। সভায় অংশগ্রহণ করেন, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী অধ্যাপক মাকসুদুর রহমান।

এ ছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ঠাকুরগাও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান এবং ড. শেখ মেহেদী হাসান।
এসময় বিশেষজ্ঞ কমিটি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্ৰামের নান্দনিক বৈশিষ্ট্য, বিষয়, আঙ্গিক, আকার, রঙ, ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, বিভিন্ন ফর্ম, মোটিভ, দর্শন বিষয়ে নানা মতামত দেন। এছাড়া গতানুগতিক বাতাবরণ থেকে বেরিয়ে রুচির ধাবমান চিন্তা এ মনোগ্ৰামে ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুরিবোর্ডের সদস্যবৃন্দ।
এসময় উপাচার্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্ৰামে শিল্পশৈলী, চিন্তা, দর্শন ও ঐতিহ্যর প্রতিচ্ছবি প্রকাশের আহবান জানান এবং প্রতিযোগিদের পাঠানো মনোগ্ৰাম থেকে যাচাই বাছাই শেষে চূড়ান্ত রূপ সবাই দেখতে পারবেন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচন করা হবে বলেও জানান।


এই বিভাগের আরো খবর