বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:০১ অপরাহ্ন

একটি সেতুর দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। আর এ সেতুটি হলেই ১০ গ্রামের দৃশ্যপট পাল্টে যাবে। যাতায়াতের দুঃখ ঘুছাবে ৩০ হাজার মানুষের।

উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নারায়নহাট বাজার সংলগ্ন হালদা নদীর উপর একশ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে এলাকার লোকজন। সেতুটি নির্মিত হলে যাতায়াত ভোগান্তি লাঘবের পাশাপাশি এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নতি হবে বলেও মনে করেন সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ি উপজেলা হতে প্রায় ১৭ কি.মি. উত্তরে নারায়ণহাট ইউনিয়নকে দ্বিখন্ডিত করেছে উত্তাল প্রমত্তা হালদা নদী। নদীর পূর্ব পাড়ে রয়েছে সুন্দরপুর, হাপানিয়া, সন্দীপ পাড়া, পিলখানা, সুন্দর শাহ ছিলাই সহ বেশ কয়েকটি গ্রাম। নারায়ণহাট ফরেষ্ট রেঞ্জ অফিস, নারায়ণহাট আলিম মাদ্রাসা, অন্যতম আউলিয়া হযরত শাহ সুন্দর (রা.) এর আস্তানা শরীফ।
আর পশ্চিম পাড়ে রয়েছে- নারায়ণহাট বাজার, নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিস, বাস স্টেশন, নারায়ণহাট কলেজ, নারায়ণহাট মহিলা মাদ্রাসা, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কটি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়। আর এই নদী পারাপারের জন্য গ্রামবাসীকে ব্যবহার করতে হয় এলাকাবাসীর চাঁদার বিনিময়ে বানানো ৩০০ ফুট দীর্ঘ নড়বড়ে কাঠের সাঁকো।

এই ইউনিয়নের বাসিন্দা নোমান বিন খুরশিদ জানান, ব্যবসা- বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা সহ প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন কাঠের সাঁকো ব্যবহার করে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ আশপাশের প্রায় ৩০ হাজার মানুষ। শুধু তাই নয়, ঝুঁকি নিয়ে পার হতে হয় সিএনজি অটোরিকশা, রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো যানবাহনকে।
নারায়নহাট বাজারের ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন জানান, কারো জরুরি চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল বা চট্টগ্রাম মেডিকেলে যেতে হলে অনেক কষ্টে পার হতে হয় কাঠের সাঁকোটি। চট্টগ্রাম শহর থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামে আসা লোকজনকে গাড়িগুলো হয় বাজারেই পার্কিং করতে হয়, না হয় পাশের মির্জারহাট ব্রিজ দিয়ে গ্রামে ঢুকতে হয়। গ্রামের কোনো মানুষ কোথাও মৃত্যুবরণ করলে তাঁর মরদেহবাহী গাড়িটিও গ্রামে ঢুকতে পারেনা। বন্যা হলে সাঁকোর অবস্থা হয়ে উঠে বেশ ঝুঁকিপূর্ণ। সাঁকোটির কারণে ব্যাহত হচ্ছে দশ গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন।
নারায়ণহাট জমিদার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী রাকিবুল আলম চৌধুরী বলেন, হালদা নদীর নারায়ণহাট ঘাটে একটি সেতু হলে অবহেলিত গ্রামগুলো পাবে উন্নয়নের ছোঁয়া। একটি সেতুর অভাবে আমরা সুষম উন্নয়ন হতে পিছিয়ে আছি। তাই সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগে বার বার বিভিন্ন আবেদন জানিয়ে আসছি।
এ বিষয়ে নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, হালদা নদীর পুরানো কাঠের সাঁকোটিকে ঘিরে জনদূর্ভোগের সীমা নেই। এখানে একটি সেতুই পারে প্রায় ১০টি গ্রামের ৩০ হাজার মানুষের যোগাযোগ ও জীবন ব্যবস্থা পরিবর্তন করতে। তাই বার বার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করেই চলেছি।
ফটিকছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী বলেন, নারায়ণহাট বাজারের পাশে হালদা নদীতে একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। এখানে এক’শ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য রিপোর্ট তৈরি করে পাঠানো হয়েছে। ফাইলটি প্রসেসিংয়ে আছে এলজিইডি’র প্রধান কার্যালয়ে। সেখান থেকে আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর