সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন অফিস উদ্বোধন করেছে, চট্টগ্রাম দক্ষিণ আলোচিত সংগঠনসাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।
উদ্বোধনী আয়োজনকে আরও অর্থবহ করে তুলতে সুবিধাবঞ্চিত ও কর্মসংস্থানমুখী এক নারীর কাছে মানবিক সেলাই মেশিন বিতরণ করে ।
আজ শুক্রবার (১৯জুন) বিকেল ৪ঘটিকার সময়ে, লোহাগাড়ার নতুন মা-মনি হাসপাতালের পেছনে, মানবিক ফাউন্ডেশনের নতুন এ অফিস উদ্বোধনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্ব, প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা.মোহাম্মদ সৈয়দ হাসান৷
অনুষ্ঠানে শুরুতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মিজান সকলের উদ্দেশ্য তুলে ধরেন, দক্ষিণ চট্টগ্রামের আলোচিত সংগঠন আমাদের এই ফাউন্ডেশন৷ আমাদের লক্ষ্য উদ্দেশ্যে সবসময়ই মানুষের কল্যাণে। আমরা যারা এ ফাউন্ডেশনে কাজ করি সবাই পরিবারের সদস্যের মতো৷ এসময়ে তিনি মানবিক ফাউন্ডেশনের কার্যক্রের মৌলিক বিষয়ের উপর তুলে ধরে জানায়,সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করা এবং আত্মনির্ভরশীল করে তোলাই এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক পরিবার নতুন করে আয়মুখী কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানবিক কাজ কখনো ছোট নয়। একটি সেলাই মেশিন শুধু একটি উপহার নয়, এটি একটি পরিবারের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ। সমাজের সামর্থ্যবান মানুষ ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসংখ্য মানুষ কর্মসংস্থানের পথ খুঁজে পাবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে রাকিবুল ইসলাম জানায়, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও কর্মসংস্থানভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।শেষে তিনি সবাইকে সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন,মানুষ মানুষের জন্য— এই বিশ্বাস থেকেই একটি সুন্দর, সহানুভূতিশীল ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
সেলাই মেশিন গ্রহণ করে উপকারভোগী বলেন, এই সহায়তা আমার জন্য শুধু একটি সেলাই মেশিন নয়, এটি নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে নিজের আয় করার ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় উপকরণের অভাবে তা সম্ভব হচ্ছিল না। আজ এই উপহার পেয়ে আমি আত্মবিশ্বাসী যে, নিজের কাজের মাধ্যমে পরিবারের পাশে দাঁড়াতে পারব। সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য,সারাজীবন আমি দোয়া করবো।
আয়োজিত এ অনুষ্ঠানের শেষে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্যদের মাঝে কার্ড বিতরণ করা হয়।