মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউনিয়নে ৯৬ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফটিকছড়িতে এসিল্যান্ড হিসেবে যোগ দিচ্ছেন আল আমীন হোসেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী

বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

জনগণের ন্যায্য দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে – অ্যাডভোকেট হেলাল, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৮ জুলাই (শনিবার) বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।

সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট হেলাল বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ২০২৪ এর জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করেছিলো এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।

এ্যাডভোকেট হেলাল আরও বলেন, দেশের জনগণ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নাগরিক দুর্ভোগে অতিষ্ঠ। জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল শরিক দল ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এ সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা ও দাবির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, ১৮ জুলাই বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ১১ দলীয় ঐক্যের সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল সমাবেশ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে সমাবেশের সার্বিক প্রস্তুতি, আগত জনসাধারণের যাতায়াত, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, ঝালকাঠি জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক শাহ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বরিশাল জেলার আহবায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এবি পার্টির মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপার) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি এস.এম সোহেল মাহমুদ, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ড. ফাহফুজুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বাংলাদেশ লেবার পার্টির বরিশাল জেলা সভাপতি মোঃ শাহাদাৎ হোসাইন, এনসিপির বরিশাল মহানগর সংগঠক ইসমত আরা ইরানী, জাতীয় নারী শক্তির মুখ্য যুগ্ম সংগঠক নাফিসা মুশতাবী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য মোঃ ইমরানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৈঠক থেকে আগামী ১৮ জুলাই বিভাগীয় সমাবেশে বরিশাল বিভাগের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরো খবর