সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

কোমল ত্বক পেতে ত্যাগ করুন ৫ অভ্যাস

অনলাইন ডেস্ক :
শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ২:২৭ অপরাহ্ন
কোমল ত্বক পেতে ত্যাগ করুন ৫ অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক : পরিচ্ছন্ন ও মসৃণ ত্বক পেতে কিছু নিয়ম আমরা সবাই মোটামুটি জানি, যেমন- দিনে অন্তত দুবার ফেসওয়াশ, রোদ থেকে সুরক্ষা, প্রচুর পানি পান। এত কিছুর পরও আমরা প্রত্যাশিত ফল পাই না কেন?

যদি সেরা প্রসাধনটি ব্যবহার না করে অস্বাস্থ্যকর প্রসাধন ব্যবহার করেন, আপনার জীবনধারা যদি বিশৃঙ্খল হয়, তবে তার প্রভাব ত্বকে পড়বেই। সুন্দর ত্বক পেতে কিছু অভ্যাস বদলানোর পরামর্শ দিয়েছে ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। আসুন, সে সম্পর্কে জেনে নিই—

অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করুন
ত্বকের যত্নে অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করতে হবে। তৈলাক্ত খাবার এবং উচ্চমাত্রায় চিনিযুক্ত খাবার ত্বকে অতিরিক্ত তেল তৈরি করে। অতিরিক্ত তেলের ফলে ত্বকে ময়লা জমে এবং ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। এর ফলে ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। অতিমাত্রায় ক্যাফেইন ও শর্করা ত্বকের ক্ষতি করে। তাই খাদ্যতালিকার দিকে নজর দিন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান। তা ত্বককে সুন্দর রাখবে।

সক্রিয় হোন
ব্যায়াম বা যেকোনো প্রকারের সক্রিয় থাকা আপনাকে শুধু ফিটই রাখে না, আপনার ত্বকের উন্নতিসাধনও করে। ব্যায়াম করলে হার্ট রেট বাড়ে এবং রক্ত সঞ্চালনের উন্নতি হয়। এতে কোলাজেন উৎপাদন বাড়ে, যা ত্বককে পরিচ্ছন্ন ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ওয়ার্কআউট বা হাঁটাহাঁটি, দৌড়ানো বা যোগব্যায়াম আপনার ত্বক শুধু নয়, ফিটনেসে দারুণ পরিবর্তন আনবে। তো, ঘাম ঝরানোই ভালো!

পরিচ্ছন্ন থাকুন
ত্বকের সৌন্দর্যে বড় বাধা ব্যাকটেরিয়া। আমরা অনেক সময় বুঝতেই পারি না, ব্যাকটেরিয়া কী জন্য জন্মাচ্ছে। ময়লা হাত বা মুঠোফোনের মাধ্যমেও ক্ষতিকর ব্যাকটেরিয়া চলে আসতে পারে। তাই হাত, জামাকাপড়, মুঠোফোনসহ যা কিছু ত্বকের সংস্পর্শে আসে, সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

নির্ভার থাকুন
অতিরিক্ত চাপ নেবেন না। অতিরিক্ত চাপে এমন হরমোন নিঃসৃত হয়, যা থেকে ব্রণসহ ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। চাপমুক্ত থাকতে দিনে অন্তত ১৫-২০ মিনিট কিছু করুন। হতে পারে সেটা মেডিটেশন বা ইয়োগা, নিজেকে চাপমুক্ত রাখতে একটা কিছু করুন। দেখবেন, আপনার ত্বক দিনে দিনে উজ্জ্বল হচ্ছে।

ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন
ধূমপান ও মদ্যপান ত্বকের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহল গ্রহণ ত্বককে একদম শুষ্ক করে দেয় এবং এর ফলে ব্রণ, শুষ্ক ও ইচি ত্বক হয়। যদি আপনি সুন্দর ও কোমল ত্বক পেতে চান, তবে অবশ্যই ধূমপান ও অ্যালকোহল গ্রহণ থেকে দূরে থাকুন।


এই বিভাগের আরো খবর