রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া

মিয়ানমারে রাষ্ট্রীয় ফোন-টেলিভিশন-রেডিওর সেবা বন্ধ

অনলাইন ডেস্ক :
সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৩:৩৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক: মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উ ইন মিন্টকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির সরকারি দলের মুখপাত্র ড. মিও নিয়্যুন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুজন ছাড়া আরও আটক করা হয়েছে সরকারি দলের বেশ কয়েকজন সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার এবং আইনপ্রণেতাকে।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে তাদেরকে আটকের পর প্রশাসনিক রাজধানী নাইপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে, গত সপ্তাহে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেসি লিগ (এনএলডি) সরকারকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছিল দেশটির সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এ হুঁশিয়ারি দেয়া হয়েছিল। ওই নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছিল এনএলডি।

এ বিষয়ে সরকারি দলের মুখপাত্র মিয়ো নিয়ুন্ট গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা। কিন্তু তারা (সেনাবাহিনী) চাইলে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্টকে জরুরি জাতীয় নিরাপত্তা সভা ডাকতে বাধ্য করে এটিকে অস্বীকার করতে পারে।’

দেশটির সংবিধান অনুযায়ী, কেবলমাত্র প্রেসিডেন্টই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।


এই বিভাগের আরো খবর