বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

নেদারল্যান্ডসের জয়ের দিনে বেলজিয়ামের ড্র

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ইউরোপিয়ান বাছাইপর্বে জয় পেয়েছে নেদারল্যান্ডস। দেশটির জয়ের রাতে ড্র’তে সন্তুষ্ট থাকতে হয়েছে বেলজিয়ামকে।

শনিবার রাতে আমস্টারডাম অ্যারেনায় লাটভিয়ার মুখোমুখি হয় নেদারল্যান্ডস। গ্রুপ ‘জি’ থেকে মাঠের লড়াইয়ে নামে দুই দল।

এই ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। প্রথমার্ধের ৩২ মিনিটে স্টিভেন বারগুইস ও দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ডি ইয়ং গোল করেন।

এই জয়ে গ্রুপ ‘জি’তে দলটির অবস্থান তৃতীয় স্থানে। দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে হার। প্রথম স্থানে আছে তুরস্ক। এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি লাটভিয়া। তাদের অবস্থান পঞ্চম স্থানে।

গ্রুপ ‘ই’ থেকে অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছে বেলজিয়াম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফেরার ৫ মিনিটের সময় লুকাস প্রবোডের গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র । এর ১০ মিনিট পরেই দারুণ গোলে সমতা নিয়ে আসেন রোমেলু লুকাকু। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো দলই পায়নি গোলের দেখা।

‘ই’ গ্রুপ থেকে ১টি জয় ও ১টি ড্র নিয়ে সবার ওপরে আছে চেক প্রজাতন্ত্র। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম।


এই বিভাগের আরো খবর