ডেস্ক রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, নাক-কান-গলা, ডায়াবেটিসসহ সব ধরনের রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ দেয়া হবে। আগ্রহীগণ রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনা মূল্যে যে সব চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন-
১. ১৬ ডিসেম্বর বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিবেন।
২. ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ইং পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারগণ প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন।
৩. ডায়াবেটিস চেক-আপ (RBS) ফ্রি করা হবে।
৪. হতদরিদ্র পরিবারের ১০জন শিশুকে সুন্নাতে খাতনা (মুসলমানি) ফ্রি করা হবে।
৫. ডেন্টাল চেক-আপ ফ্রি এবং দাঁতের অন্য কোন চিকিৎসার প্রয়োজন হলে ৫০% ছাড় দেয়া হবে।
৬. আগ্রহীদের জন্য ১০০০/- টাকা প্যাকেজে হেলথ চেক-আপেরব্যবস্থা থাকবে।
৭. মাত্র ২০০০/- (দুই হাজার) টাকায় ব্রেইনের সিটিস্ক্যান করা হবে ।
৮. সামর্থ্যবানদের জন্য মাত্র ৫০০০/- (পাঁচহাজার) টাকায় বিশেষ প্যাকেজে সুন্নাতে খাতনা (মুসলমানি) করা হবে ।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে -০১৯৭৮-০৯৮০৮৮, ০১৭১৬৩০৬৬৩১, ০২-৪৯৩৫০১৮০-১ নাম্বার সমূহে।