সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

এই গরমে শরীরকে প্রশান্তি দিবে কচি ডাব, বাড়াবে শক্তি

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৩:৫৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: তীব্র গরমে অনেকে গলা ভেজানোর জন্য বেছে নেন ঠাণ্ডা পানীয়। ঠাণ্ডা পানীয় তেষ্টা মেটায় বটে, কিন্তু বেশি পরিমাণে ঠাণ্ডা পানীয় পান করলে তা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এমন গরমে মন ও শরীরকে প্রশান্তি দিতে আপনার হাতের কাছেই রয়েছে প্রাকৃতিক পানীয় ‘ডাব’। যা প্রখর রৌদ্রে পান করলে তৃষ্ণা তো মিটবেই। সেই সঙ্গে ভালো থাকবে শরীর।

গরমে ডাবের পানি খাওয়ার কয়েকটি সুফল সম্পর্কে জেনে নেওয়া যাক –

শক্তি বৃদ্ধি: ডাবের পানিতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তির ঘাটতিও পূরণ করে। তাই ডাব শুধু তৃষ্ণাই নয়, শক্তির ঘাটতি মিটিয়ে ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে।

ডি-হাইড্রেশন রোধ: প্রচণ্ড গরমে শরীরে ঘামের সঙ্গে অনেকটা পানি বেরিয়ে যায়। শরীরে দেখা দেয় পানির ঘাটতি। ফলে ডি-হাইড্রেশনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এই সমস্যা থেকে বাঁচাতে ডাবের পানি অত্যন্ত উপকারী।

ডায়েট ড্রিঙ্ক: ডাবের পানিতে যেহেতু চিনি খুব কম থাকে, তাই সহজেই ওজন কমাতে সাহায্য করে। ফাইবারে ভরপুর ডাবের পানি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

ডায়াবেটিস প্রতিরোধ: ডাবের পানি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই এই গরমে ডায়াবেটিক রোগীদর জন্য ডাবের পানি খুবই উপকারী।

রক্তচাপ রোধ: গরমের তীব্র দাবদাহে রক্তচাপ বেড়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের সঙ্গে অনেকটা পানি বেরিয়ে যাওয়ায় রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ডাবের পানি অত্যন্ত কার্যকরী। ডাবের পানিতে থাকা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গরমে কচি ডাবের পানি শরীরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি শরীরে পটাশিয়াম, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।


এই বিভাগের আরো খবর