বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

এক দিনে আরও দশ হাজারসহ বিশ্বে মৃত্যু ২০ কোটি ৪০ লাখ

অনলাইন ডেস্ক :
শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৩:৫৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছেই না। প্রতিদিনই আরও কয়েক লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অপরদিকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬ হাজার ৫০৪ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৩ হাজার ১৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৯০ হাজার ৪৪১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ২১৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বে ২২০টির বেশি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩২ হাজার ৬৪১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়েছে উঠেছেন দুই কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৪৭২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৭ হাজার ৪০১ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১০ লাখ ৪৮ হাজার ১৫৩ জন।

সংক্রমণ ও মৃত্যুতে এরপরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরুর মতো দেশগুলো।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬। করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ১৫০ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে।


এই বিভাগের আরো খবর