বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা

জাহাঙ্গীর আলম শামস, কক্সবাজার
বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৫২ অপরাহ্ন

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে ছুরিকাঘাতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন) গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সানজিদা আক্তার রেশমি নিয়মিত একটি মুদির দোকান থেকে বাজার করতেন। সেই সূত্রে দোকান ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, বিষয়টি জানতে পেরে শফিউল আলম সওদাগরের স্ত্রী ইয়াসমিনসহ কয়েকজন নারী বুধবার রাতে সানজিদার বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে সানজিদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ঘটনার সময় বাসায় থাকা সানজিদার ১২ বছর বয়সী ছেলে সাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে সাব্বির জানায়, ঘটনার সময় তার মা ছাড়াও দুইজন পুরুষ বাসায় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজনকে সে শফিউল আলম সওদাগর হিসেবে চিনতে পেরেছে। পরে কয়েকজন নারী এসে তার মায়ের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।

নিহতের বাসায় কর্মরত আনোয়ারা বেগম অভিযোগ করেন, পূর্বের পারিবারিক বিরোধ এবং ব্যক্তিগত সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা কয়েকজন অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে প্রধান অভিযুক্ত ইয়াসমিনকে হেফাজতে নেয়।

স্থানীয় সমাজকর্মী ডালিম ও রিয়াদ জানান, আহত সানজিদাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাসপাতালে উপস্থিত নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর বলেন, ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। খবর পেয়ে হাসপাতালে এসে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো খবর