শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর

কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী হাট-বাজার ইজারা নিয়ে সরকারি রাজস্ব খাতে টাকা জমা না দেওয়ার অভিযোগে তিন ইজারাদারের বিরুদ্ধে একাধিক মামলা করেছে উপজেলা প্রশাসন।

তবে মামলা দায়েরের পাঁচ বছর পার হলেও এখনো আদায় হয়নি প্রায় ৬০ লাখ টাকা, যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, ১৪২৭ বঙ্গাব্দে টেন্ডারের মাধ্যমে কাউখালী বন্দর হাট-বাজার ৬০ লাখ ৬ হাজার ৫৭৬ টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান তৎকালীন জাতীয় পার্টির স্থানীয় নেতা শাহ আলম নসু। তিনি আংশিক টাকা জমা দিয়ে এক বছর খাজনা উত্তোলন করলেও বাকি অর্থ সরকারি কোষাগারে জমা দেননি।

একাধিক নোটিশ ও তাগিদ সত্ত্বেও ব্যর্থ হয়ে ২০২১ সালের ১৫ এপ্রিল উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে ২২ লাখ ৬ হাজার ৮৫০ টাকা আদায়ে সার্টিফিকেট মামলা (নং- কাউখালী ১/২০২১) দায়ের করে। পরবর্তীতে কিছু টাকা পরিশোধ করলেও এখনো তার কাছে ৬ লাখ ৬ হাজার ৫৭৬ টাকা বকেয়া রয়েছে। বর্তমানে তিনি পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এছাড়া ১৪২৮ বঙ্গাব্দে একই বাজারের ইজারা পান হারুন অর রশিদ খান। তিনিও আংশিক টাকা জমা দিয়ে খাজনা উত্তোলন করলেও বাকি অর্থ পরিশোধে গড়িমসি করেন। পরে ২০২২ সালে তার বিরুদ্ধে ৩৫ লাখ ৭৪ হাজার ১ টাকা আদায়ে সার্টিফিকেট মামলা (নং- ১/২০২২) করা হয়। তিনি পরবর্তীতে হাইকোর্টে রিট করলে আদালত ৬ মাসের স্থগিতাদেশ দেন। তবে চার বছর পেরিয়ে গেলেও এখনো তার কাছে ২৪ লাখ ২৪ হাজার ১ টাকা বকেয়া রয়েছে। এ বিষয়ে হারুন অর রশিদ খান বলেন, করোনাকালে তিন মাস বাজার বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন এবং ওই সময়ের জন্য মওকুফ চেয়ে আবেদন করেছিলেন। মওকুফ না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান।
অন্যদিকে ১৪২৯ বঙ্গাব্দে ৭০ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পান নাঈমুল ইসলাম। তিনিও আংশিক অর্থ জমা দিয়ে পুরো মেয়াদে খাজনা উত্তোলন করলেও বাকি ২৯ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেননি। এ ঘটনায় ২০২৩ সালে তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা (নং- ১/২০২৩) দায়ের করা হয়। মামলা দায়েরের তিন বছর পার হলেও বকেয়া আদায় না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বারবার নোটিশ, তাগিদ এবং আইনগত পদক্ষেপ নেওয়া হলেও ইজারাদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। পলাতক ও আইনি জটিলতার কারণে সরকারি পাওনা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, দুইজন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় রাজস্বের টাকা আদায় জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বকেয়া টাকা আদায়ের জন্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কাউখালী বাজার ব্যবস্থাপনা একেবারে নাজুক ও দুর্বল অবস্থায় পড়ে আছে। শুক্রবার ও সোমবার হাটের দিনে যানজট চরম আকার ধারণ করে। বাজারে ঢোকা মুশকিল হয়ে পড়ে। একশ্রেণীর ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছে না যার কারণে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।


এই বিভাগের আরো খবর