সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

গরমে রোজায় থাকুন সর্বত্র সতর্ক

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ৪:১০ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: একদিকে প্রচণ্ড গরম। অন্যদিকে এসেছে রমজান মাস। এই গরমে রোজা পালনের সময় নানারকম সমস্যা দেখা দিতে পারে। এছাড়া গরমে রোজা পালনের সময় বিভিন্ন শারীরিক সমস্যা ও জটিলতা দেখা দেয়।

একটু সচেতন হলে এবং সতর্ক থাকলে এসব জটিলতা থেকে নিস্তার পাওয়া সম্ভব। গরমে রোজা পালনে প্রধানত যেসব সমস্যা হতে পারে এবং তা থেকে নিস্তার পেতে কী করণীয় তা হলো-

পানিশূন্যতা: অতিরিক্ত গরমে রোজাদারদের সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটি হলো পানিশূন্যতা। এতে মাথাব্যথা, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা হতে পারে। এই অবস্থায় ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি করে তরল খাবার খেতে হবে।

একই সঙ্গে যতটুক সম্ভব পানি পান করতে হবে। তবে ইচ্ছার বিরুদ্ধে এবং মাত্রাতিরিক্ত পানি পান করা যাবে না। এছাড়া পানীয় জাতীয় ফল খেতে হবে।

পেটে ব্যথা: গরমে রোজা থাকার কারণে শরীর দুর্বল থাকে। আবার নিয়মিত খাবারের অভ্যাস পাল্টে যাওয়ার কারণে পেটের পীড়া, বদহজম এবং পেট ফুলে যেতে পারে। এই কারণে ব্যথা হতে পারে। তাই শরীরের তাপমাত্রা বেড়ে যায় এমন খাবার খাওয়া যাবে না।

শরীর ঠিক রাখতে ভাজা বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

এই ধরনের খাবার শরীরকে গরম করে এবং শরীর থেকে পানি বের করে দেয়। কম চর্বিযুক্ত খাবার খেতে হবে। শাকসবজি, লাল আটার রুটি, ঢেঁকি ছাঁটা চাল, সামুদ্রিক মাছ, জলপাইয়ের তেল, সূর্যমুখীর তেল ইত্যাদি খাওয়া যেতে পারে।

মাথাব্যথা:  রমজান চলাকালীন সমস্যা হলো মাথাব্যথা। সাধারণত দীর্ঘক্ষণ পানি না খেলে পা-মাথা ধরা ও তার থেকে ব্যথা হয়। এ কারণে সেহরিতে চা-কফি, কোমল পানীয় জাতীয় খাবার খাওয়া যাবে না।

অতিরিক্ত চিনিযুক্ত খাবার, শুকনো ও প্রক্রিয়াজাত খাবার থেকে বিরত থাকতে হবে। পরে ইফতারের পর পরিমাণ মতো পানি খেতে হবে।

ক্লান্তি ভাব: রোজার সময় স্বাভাবিক ঘুম ব্যাহত হয়। এতে ক্লান্তি ভাব বাড়ে। পর্যাপ্ত ঘুমাতে হবে। বেশি রাত জাগা যাবে না।

এছাড়া রাতের ঘুম পুষিয়ে নিতে দিনে বা ফজরের নামাজের পর ঘুমিয়ে নিতে হবে। তা না হলে সারাদিন ক্লান্তি ও ঘুম ঘুম ভাবে থাকতে পারে।

পিপাসা: এই গরমে রোজায় সকালের দিকে কিছুটা শরীর ঠিক থাকলেও দুপুরের পর পিপাসা পেয়ে থাকে। এ কারণে অনেকে ইফতারের সময় বরফ দিয়ে পানি পান করেন। এটি করা মোটেও ঠিক নয়।

ঠাণ্ডা পানি রোজাদারদের রক্তনালীর সংকোচন বাড়িয়ে হজমে সমস্যা করে। তাই ইফতার ও সেহরিতে বরফযুক্ত পানি পান না করে সাধারণ পানি পান করুন।

মনোযোগহানি: রোজা রাখার চার ঘণ্টা পর থেকে শরীরের গ্লাইকোজেন ভাঙতে শুরু করে। এই গ্লাইকোজেন ভাঙার পরিমাণ বিকেল ৩টা বা ৪টার দিকে অনেক বেড়ে যায়। এ কারণে মনোযোগের ঘাটতি হয়।

এই সমস্যা প্রতিরোধে রোজাদারদের কখনো সেহরি বাদ দেয়া উচিত নয়। সেহরি খেতে হবে একেবারে শেষ রাতের দিকে।

খাদ্যে বিষক্রিয়া: গরমে আবহাওয়ায় খাবার দ্রুত পচে যায়। এতে ফুড পয়জনিং বা খাদের বিষক্রিয়ার সমস্যা হতে পারে। তাই ইফতার বা সেহরির সময় বাইরের খাবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

গরম গরম খাবার খাওয়ার চেষ্টা করুন। যারা খাদ্য রান্না ও সংরক্ষণের সঙ্গে জড়িত, তারা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।


এই বিভাগের আরো খবর