বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর

আব্দুর রহমান বুলবুল,ব্রাহ্মণবাড়িয়া
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

নিখোঁজের ছয় দিন পর ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম শ্রাবণ মিয়া (২২)।

বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, সুলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।

নিহত শ্রাবণ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাইমলহাটি এলাকার কান্দিপাড়ার বাসিন্দা খোকন মিয়ার ছেলে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

এর আগে সোমবার (১৮ মে) দুপুরে শহরের কারখানা ঘাট এলাকায় তিতাস নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়। মরদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নুরু (২৪), জীবন (১৯) ও শাহাঙ্গীর (২৪) নামে তিনজনকে আটক করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শ্রাবণের মৃত্যুর রহস্য উদঘাটন হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরু জানান, গত শনিবার বিকেলে শ্রাবণ ও শাহাঙ্গীর আশুগঞ্জের লালপুর এলাকা থেকে ৪০০ টাকা ভাড়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা তিতাস নদীর পাড় এলাকায় যান। সেখানে গিয়ে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চালক ভাড়া চাইলে তারা ভাড়া না দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে চালক চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিলে শ্রাবণ ও শাহাঙ্গীর বাঁচতে তিতাস নদীতে ঝাঁপ দেন। শাহাঙ্গীর সাঁতরে নদী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও শ্রাবণ নদীতেই মারা যান।

নিহত শ্রাবণের বাবা খোকন মিয়া জানান, গত বৃহস্পতিবার শ্রাবণ সরাইল উপজেলার জয়ধরকান্দিতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে ফেসবুক ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে তিনি মরদেহের সন্ধান পান।

খোকন মিয়া আরও জানান, হাতের আঙুল, পিঠের চিহ্ন, পরনের প্যান্ট ও শরীরের গঠন দেখে তিনি ছেলে শ্রাবণকে শনাক্ত করেন।

নবীনগর সুলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইনস্পেক্টর পুলক চন্দ্র রায় বলেন, “স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর শ্রাবণ পানিতে ডুবে মারা যায়। শাহাঙ্গীর পালিয়ে যেতে সক্ষম হয়।”

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শ্রাবণের বিরুদ্ধে সদর থানায় একটি ছিনতাই মামলা রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় শ্রাবণ ও শাহাঙ্গীর। এতে শ্রাবণের মৃত্যু হলেও শাহাঙ্গীর পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছিল। তবে নিহতের বাবা কোনো অভিযোগ না দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর