বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক :
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ডিসেম্বরের শুরুতেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে শুক্রবার যুব এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা। বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। এরপর মূল কাজটা প্রথম ইনিংসেই সেরে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপাল ৫৪ রান তোলে। বাংলাদেশ তাদের লক্ষ্য পেরিয়ে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে।

মাঝারি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের যেমন ব্যাটিং প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ‍ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭.২ ওভারে ৪৬ রান করেন। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।

ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কুসুম গোদার।

এর আগে টস হেরে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং তো করেছেনই, এর সঙ্গে নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে ১১ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে। যদিও পয়েন্ট টেবিলে তারাই আগে থেকে শীর্ষে ছিল। ফলে ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। আগামী রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে দুই দল মুখোমুখি হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর