মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:১১ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী ও নিহতের পরিবারের সদস্যদের নামে দুটি কাউন্টার মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিহতের মা পারভীন বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মেঝ ছেলে হাসান সরদার (৩৫)। সে সব সময় মিন্টু ও কু্দ্দুসদের সাথে চলাফেরা করতো। কিছুদিন আগে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। গত ৭ জুন বিকেল থেকে এশার নামাজ পর্যন্ত দফায় দফায় নৃশংসকভাবে নির্যাতন করে তার ছেলেকে হত্যা করেছে। যার নেতৃত্বে ছিলো স্থানীয় মিন্টু ও কুদ্দুস গাজী। তারা এলাকার চিহ্নিত সন্তাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ ও দখলবাজ। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। হাসিনা সরকারের পতনের সময় লুটপাট, পরে দখলবাজী ও চাঁদাবাজী করে কোটি টাকার মালিক হয়েছে। সন্ত্রাসীরা তার ছেলেকে হত্যা করে ক্ষান্ত হয়নি। মিন্টুর লোকেরা তাদেরকে হাসানের মত অবস্থা করে ছাড়বে এমন হুমকি দিচ্ছে। গত ১৪ জুন হত্যা মামলার প্রধান আসামী মিন্টুর ভাই মোঃ মিলন ইসলাম চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ সরদারকে ১ নং আসামি করে ১৪ জুন ১১ জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে।

এছাড়াও আসামি কুদ্দুসের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে নিহত হাসানের চাচাতো ভাই রুবেলকে ১নং আসামী করে নিহতের স্বজনদের নামে আরও একটি মামলা করেছে। মামলায় আসামীদের বিরুদ্ধে ঘরে অগ্নিসংযোগ ও দোকান ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার ছেলেকে হাতুড়ি, লাঠি ও রড দিয়ে দফায় দফায় প্রকাশ্য আঘাত করা হয়েছে। বার বার সে বেহুশ হয়ে পড়ছে কাউকে ঠেকাতে দেয়নি। কেউ মোবাইলে ছবি উঠাতে গেলে মোবাইল ভেঙ্গে দিয়েছে। নিহত হাসনের মাথার পিছনে ঘিলু / মগজ বেরিয়ে যায়, কপাল, চোয়ালের দুপাশে পেরেক ফুটানো হয়েছিলো, হাত ভেঙ্গে দিয়েছিলো, পায়ের রগ কেটে দিয়েছিলো, সিগারেটের আগুনে শরীরের বিভিন্ন অংঙ্গ পুড়িয়ে দিয়েছিলো। নসিমনে নেয়ার সময় পশুর মত বেঁধে টেনে হেছড়ে নিয়ে যায়। এ সময়ও হাসান জীবিত ছিলো। কিন্তু তার গলায় দড়ি দিয়ে ফাঁস আটকে হত্যা করা হয়েছে বলে লোকজন আলামত দেখেছে বলে তিনি বলেন।

সংবাদ সম্মেলনে তিনি এর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। মিথ্যা ও হয়রানী মুলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে মিলন ইসলাম বলেন, হাসান মাদকসেবী। সে কারণে জনগণ পিটানি দিয়ে হত্যা করেছে। এছাড়াও নিহতের পরিবারের লোকেরা তাদের ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে।


এই বিভাগের আরো খবর