শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী

পিরোজপুরে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী নিজেই নামালেন বিলবোর্ড

মহিববুল্লাহ হাওলাদার,ভান্ডারিয়া (পিরোজপুর)
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

পিরোজপুর-২ (ভান্ডারিয়া,কাউখালী ও নেছারাবাদ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিজ হাতে নিজের বিলবোর্ড নামিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড,মেডিকেল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওঃ আমির হোসেন খাঁন সহ উপজেলা ও পৌরসভার বেশ কয়েকজন নেতাকর্মী, সমর্থক সাথে ছিলেন। বিলবোর্ড নামিয়ে শামীম সাঈদী বলেন নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার,ফেস্টুন,পোস্টার সহ প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে আচরণ বিধি রক্ষার কার্যক্রম শুরু করলাম। নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব।

এ সময় সকল নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী নীতিমালা মেনে চলার নির্দেশনা প্রদান করেন। পরে গতকাল শুক্রবার রাতে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষে ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই স্বতঃস্ফূর্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন শামীম সাঈদী। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন এই মাঠে স্থানীয় তরুণরা খেলাধুলা করে এবং অনেকেই অবসর সময় কাটান। এমন একটি গুরুত্বপূর্ণ মাঠ নোংরা থাকা বেমানান,আমরা তরুনদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই এবং নতুন একটা সুন্দর দেশ গড়তে চাই।
তিনি আরো বলেন কুরআনের পবিত্র সুন্দর এ আয়োজনের পর যেন কারো কষ্ট না হয় সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। পরে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান।


এই বিভাগের আরো খবর