সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

পুষ্টি প্রচারণায় তরুণদের উদ্ভাবনী ভাবনা কাজে লাগাতে হবে : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে পুষ্টি কার্যক্রমের প্রচারণায় যুক্ত করে তাদের উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগাতে হবে। সোমবার (২২ নভেম্বর) খাদ্য অধিদফতরের ফুড প্লানিং অ্যান্ড মনিটরিং (এফপিএমইউ) ইউনিটের কনফারেন্স রুমে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। পুষ্টি নিরাপত্তা অর্জনের মাধ্যমে শিগগিরই সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে। এখানে তরুণদের ভূমিকা হবে গুরুত্ববহ। স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসার শিক্ষক-ইমামদের মাধ্যমে জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সম্পর্কে অবহিত করার উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ সময় পুষ্টি খাতের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণেরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, সান ফোকাল পয়েন্টের টেকনিক্যাল সাপোর্ট ডা. মো. এম ইসলাম বুলবুল, এফপিএমইউর মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী, নিউট্রিশন অলিম্পিয়াডের উদ্যোক্তা বি.বি.আই.ডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহীদ উদ্দিন আকবর। এর আগে মন্ত্রী আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন করেন।


এই বিভাগের আরো খবর