সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে ৩ কোটি ২৫ লাখ বুস্টার ডোজ দেয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপি করোনার বুস্টার ডোজ ক্যাম্পেইন চালানো হবে। এবারের বুস্টার ডোজের লক্ষ্যমাত্রা করা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ডোজ। এই ক্যাম্পেইন ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে। এর আগে ২২ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে এবং এই ক্যাম্পেইন সফল হলে ২৫ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। এতে দেশ আরো বেশি নিরাপদ হবে।” আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।” বুস্টার ক্যাম্পেইন সফল করতে ২য় ডোজের সময়কাল ৬ মাস থাকলেও এখন থেকে ২য় ডোজ নেয়ার ৪ মাস পর থেকেই বুস্টার ডোজ নেয়া যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী এসময় উল্লেখ করেন। বুস্টার ডোজের জন্য সুরক্ষা অ্যাপের মেসেজ না থাকলেও ২য় ডোজের সনদ দেখিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে বুস্টার ডোজ নেয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, ২৬তম জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেন, “এ বছর ৪ কোটি মানুষকে কৃমির ওষুধ খাওয়ানো হবে। আগামী ২০ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরু হবে এবং আমাদের লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ পূরণ করা হবে।” কৃমিতে আক্রান্ত না হতে স্বাস্থ্যমন্ত্রী এসময় পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর রাখতে সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, দেশের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১১ বছর বয়সী সকল শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২-১৬ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ কৃমিনাশক ঔষধ (মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০ মি.গ্রা.) ভরা পেটে সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম-এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। 


এই বিভাগের আরো খবর