বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

বছরে ৩ লাখ শিশু মৃত্যুর কারণ জন্মগত ত্রুটি

অনলাইন ডেস্ক :
বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : প্রতি বছর সারা বিশ্বের প্রায় ৩ লাখ শিশু মারা যায় জন্মগত ত্রুটির কারণে। শিশু মৃত্যুহারের পেছনে শতকরা ২১ শতাংশ দায়ী জন্মগত ত্রুটি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ব জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে সোমবার (৩ মার্চ) নিউ লাইফ হসপিটালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইফতেখার হোসাইনের সভাপতিত্বে হাসপাতালের চত্বরে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনাসভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্মাইল ট্রেন নিউ লাইফ হাসপাতাল ক্লেফট প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস। তিনি বলেন, সারা বিশ্বে প্রতিদিন শতকরা ৩-৪ টি শিশু কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে, প্রায় ৩ লাখ নবাগত শিশু এ কারণেই মারা যায়।

তিনি বলেন, জন্মগত ত্রুটির কারণে দেখতে অসুন্দর, চলাফেরায় অসুবিধা, খাওয়া-দাওয়ায় অসুবিধা, লেখাপড়ায় অসুবিধা, সামাজিক অবহেলা, অর্থনৈতিক সমস্যাসহ নানা সমস্যা হয়। অপরিকল্পিত গর্ভ ধারণ, গর্ভাবস্থায় অপুষ্টি, রোগ, ফলিক এসিডসহ মা’য়ের বিভিন্ন ভিটামিনের অভাব, মদ-তামাক ইত্যাদি বদ অভ্যাস, তেজস্ক্রিয়তা, বাবা বা মায়ের বংশজনিত, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে ইত্যাদি নানা কারণে জন্মগত ত্রুটি হতে পারে, যদিও অধিকাংশ ত্রুটির কোন কারণ জানা নাই।

কুসংস্কার দূর করে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়ে তিনি বলেন, চন্দ্র গ্রহন, সূর্য গ্রহন, গর্ভাবস্থায় মাছ-মাংস কাটা, কারও অভিশাপ ইত্যাদি কোন কিছুই জন্মগত ত্রুটির জন্য দায়ী নয়। আমাদের সচেতনতাই জন্মগত ত্রুটি অনেকাংশে প্রতিরোধ করতে পারে। আর যদি এ ধরণের শিশু জন্মই নেয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নিলে শিশু স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। জন্মগত ত্রুটিযুক্ত শিশু নিজের বোঝা, পরিবারের বোঝা, অর্থনীতির বোঝা, তথা সমাজ বা রাষ্ট্রের বোঝা।

সভায় বাংলাদেশ শিশু সার্জারী সমিতির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম আকাশ জন্মগত ত্রুটি নিরোধে সবাইকে সচেতন হতে বলেন। জন্মগত ত্রুটি দেখলেই নিকটস্থ শিশু সার্জনের পরামর্শ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। এছাড়াও জন্মগত ত্রুটি রেজিস্ট্রার করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

সভায় স্মাইল ট্রেন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম মোবাশ্বের হোসেন বলেন, জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালু অন্যতম জন্মগত ত্রুটি। বাংলাদেশে প্রতি ৫০০ শিশুর মধ্যে ১ টি শিশু এই সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে-সে হিসাবে প্রতি বছর প্রায় ৫০০০-৬০০০ শিশু জন্ম নিচ্ছে। অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস এর মত অনেক প্লাস্টিক সার্জনের আংশিক স্বেচ্ছাশ্রম ও নিউ লাইফ হাসপাতালের মত অনেক হাসপাতালের সহযোগীতায় ২০০৩ সাল থেকে বাংলাদেশে স্মাইল ট্রেন কাটা ঠোঁট ও ফাটা তালু রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশের অর্থনীতিতেও অবদান হচ্ছে। কেননা প্রতি ঠোঁট কাটা চিকিৎসায় অর্থনীতিতে ৫৬,৯১৯-১,৪৩,৩৬৩ মার্কিন ডলার অবদান আর তালু কাটা চিকিৎসায় ১,৫২,৩৭২-৩,৭৫, ৪১২ মার্কিন ডলার।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, অত্র হাসপাতালে স্মাইল ট্রেন এর সহযোগীতায় গত বছর থেকেই সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালুর চিকিৎসা চলছে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. সবুজ আলী বিনামূল্যে জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালুর চিকিৎসা সারাদেশে পল্লী চিকিৎসকদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন নিউ লাইফ হাসপাতালের ডিরেক্টর ডা. মাহাদী হাসান। সভা শেষে বক্তারা জন্মগত ত্রুটি দিবস উপলক্ষ্যে হাসপাতালটির সামনে একটি সচেতনমূলক র‍্যালির আয়োজন করা হয়।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর