শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী

ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহিববুল্লাহ হাওলাদার,ভাণ্ডারিয়া (পিরোজপুর)
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাহমুদ গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ রবিবার (৯ নভেম্বর) বিকেলে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড কালিমা চত্ত্বরে শেষে হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরিফ, উপজেলা স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, যুবদল নেতা সামজিদ মিয়া, হানিফ আল খলিফা, উপজেলা স্বোচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজুল ইসলাম উজ্জল, ভান্ডারিয়া সরকারি কলেজ ছাত্রদলেন সাবেক আহবায়ক মেরাজুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় মাহমুদ হোসেনের দলীয় নেতাকর্মীরা বলেন, ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব সংঘটিত হয়েছিল, তা জাতির জন্য একটি গৌরবময় অধ্যায় এবং আমাদের সংগ্রামী চেতনার উৎস।

তারা আরও বলেন, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে হলে, জনসম্পৃক্ত নেতাকে মনোনয়ন দিতে হবে। এই আসনের প্রকৃত ত্যাগী নেতা ও রাজপথে লড়াকু সংগঠক মাহমুদ হোসেন। তাকে বাদ দিয়ে কাউকে প্রার্থী করা হলে তৃণমূলে বিপর্যয় নেমে আসবে। তাই এখানকার মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে মাহমুদ হোসেনকেই ধানের শীষের প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। দলীয় সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তবে এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। তাই ধানের শীষ প্রতীকের প্রার্থীর পুনর্বিবেচনা করার জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান তারা।


এই বিভাগের আরো খবর