পিরোজপুর -২ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন (ঘোড়া প্রতীক)’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেল ৪ টায় ভাণ্ডারিয়া শহীদ জিয়া ময়দানে পিরোজপুর -২ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনে (ঘোড়া প্রতীক)’র নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী খাঁন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর ইসলাম উজ্জ্বল, উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল প্রমুখ।