পিরোজপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ভান্ডারিয়া উপজেলার আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ নভেম্বর) সকাল ১০টায়
উপজেলা প্রশাসন ও আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী শেখ।বক্তারা বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।