শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী

ভান্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

মহিববুল্লাহ হাওলাদার,ভান্ডারিয়া (পিরোজপুর)
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এপির শিশুশ্রম নিরসন প্রকল্প কর্মকর্তা সুবাস জয়ধর, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, সাংবাদিক আমিরুল ইসলাম প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জনসচেতনতা, আইন প্রয়োগ ও বিকল্প পণ্যের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে এ দূষণ রোধ সম্ভব।
এসময় পরিবেশবান্ধব পণ্য ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী প্রচলন এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


এই বিভাগের আরো খবর