বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ভার্টিগোর কারণ চিহ্নিত করে চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ চক্রাকারে মাথাঘোরা বা ভারসাম্য হারানো অনুভবজনিত সমস্যা, ভার্টিগো নিয়ে “এপ্রোস টু ভার্টিগো” শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটোরিয়ামে বিএমইউ’র সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষজ্ঞগণ জানান, ইনার ইয়ারজনিত সমস্যা, ভেস্টিবুলার সিস্টেম বা স্নায়বিক সমস্যা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ব্রেইনের সমস্যা ও চোখের সমস্যাসহ বিভিন্ন কারণে ভার্টিগো হতে পারে। তাই সর্বাগ্রে যে কারণে ভার্টিগো, তা চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা দিতে হবে। অর্থাৎ, আগে ভার্টিগোর চিকিৎসা নয়। যে কারণে ভার্টিগো হয়েছে, তার চিকিৎসা দেওয়ার ওপর বিশেষজ্ঞগণ গুরুত্ব আরোপ করেন।

সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে ও ডা. খালেদ মাহবুব মোর্শেদের (মামুন) সঞ্চালনায় অনুষ্ঠিত সেন্ট্রাল সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সেন্ট্রাল সেমিনারে নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এস কে মাহবুব আলম স্নায়বিক সমস্যাসহ ওষুধের মাধ্যমে ভার্টিগোর চিকিৎসা এবং নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা ভার্টিগোর কানের অভ্যন্তরীণ সমস্যাসহ সার্জিক্যাল চিকিৎসা বিষয়ে আলোকপাত করে প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, এ ধরনের সেন্ট্রাল সেমিনার ভার্টিগো রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ভার্টিগো রোগটি প্রধানত নিউরোলজি এবং নাক, কান বিশেষজ্ঞগণের বিষয়। আজকের সেন্ট্রাল সেমিনার এপ্রোস টু ভার্টিগো এই রোগের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও সঠিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় জ্ঞান বিতরণে অবদান রাখবে।

সেমিনারে জানানো হয়, ভার্টিগো একটি মাথা ঘোরাজনিত কমন রোগ। বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। ভার্টিগো হলে রোগীর মনে হয়, তার চারদিক ঘুরছে। অনেক সময় রোগী নিজেও ঘুরতে পারেন। রোগী পড়ে যেতে পারে, তার হাঁটতে সমস্যা হয়।

সাধারণত শরীরে ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি, কানের অসুখ, ব্রেইনের সমস্যা, কান ও ব্রেইনের সংযোগ স্থলে সমস্যা, চোখের সমস্যা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ডায়াবেটিস, থাইরয়েড, হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপ কমে যাওয়াসহ বিভিন্ন কারণে ভার্টিগো হয়ে থাকে।

ভার্টিগো রোগ নির্ণয়ে রোগীর ইতিহাস নেওয়া ও ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে করা সম্ভব। ভার্টিগো চিকিৎসার ক্ষেত্রে কেন ভার্টিগো হয়েছে, তা নির্ণয় করে চিকিৎসা দেওয়া প্রয়োজন।

ভার্টিগো চিকিৎসায় ব্যায়াম, রিহ্যাবিলিটেশন থেরাপি, ফিজিওথেরাপি, ক্ষেত্র বিশেষে কানের অপারেশন ও ব্রেইনের স্ট্রোক হলে তার চিকিৎসা ইত্যাদির প্রয়োজন হয়।

অনেক সময় এমন কিছু ব্যায়াম রয়েছে, যা চিকিৎসকের কাছ থেকে শিখে নিয়ে চর্চা করলে রোগী দ্রুত আরোগ্যলাভ করে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর