শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ

মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও কামার ঘণ্টাসহ নানা আয়োজনে রোগমুক্তি ও কল্যাণ কামনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন মানিক ঘোষের বাড়ির মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও ভক্তদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে সনাতনধর্মাবলম্বীদের ঐীতহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব শীতলা মায়ের পূজা পালিত হয়েছে। এবার শীতলা মায়ের পূজার পরিবেশ ছিলো উৎসবমূখর।
আজ শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় মতলব উত্তর উপজেলার এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন মানিক ঘোষের বাড়িতে মানিক ঘোষের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে শীতলা মায়ের পূজা পালন করা হয়।
শীতলাতলা পূজা মন্দির কমিটির সভাপতি মানিক ঘোষ এর সার্বিক ব্যবস্থাপনায় শত শত ভক্তবৃন্দদের উপস্থিতিতে পূজায় মিলন মেলায় পরিণত করে। শত শত ভক্তের উলুধ্বনি আর পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ঘোষ বাড়ি।
শীতলাতলা মায়ের পূজা মন্দির কমিটির সভাপতি মানিক ঘোষ সকল ভক্তবৃন্দদেরকে স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দূরন্ত ঘোষ, মিলন ঘোষ, অনিক ঘোষ, মানব ঘোষ, রঞ্জন ঘোষ প্রমূূখ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও শীতলাতলা পূজা উৎসব অনুষ্ঠানে ঠাকুরকর্তা নারায়ন চন্দ্র চক্রবতিসহ সনাতনধর্মীয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণি-পেশার ব্যক্তিদের পাশা-পাশি অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
শীতলাপূজার আয়োজক মানিক ঘোষ জানান, প্রতি বছর চৈত্র ও বৈশাখ মাসে এ শীতলা পূজা উৎসব পালন করে থাকেন তাদের সম্প্রদায়ের ভক্তরা। এ পূজাকে ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা উপোস থেকে সন্ধ্যার পর উপোস ভাঙ্গেন। এটি দেবী শীতলাকে উৎসর্গ করা হিন্দু সম্প্রদায়ের লাগে। পুরোহিত অন্যান্য শাস্ত্রীয় পূজার মতোই মন্ত্রপাঠ ও হোম যজ্ঞ করে শীতলা পূজা করেন।পূজা শেষে হোম যজ্ঞের কালি ও ঘি একত্রে মিশিয়ে সবার মাথা-কপালে লাগানো হয়। প্রসাদ ও শীতলার লুট দেওয়া হয়।
মানিক ঘোষ জানান,শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী শীতলা দেবীকে রোগ-ব্যাধী নাশিনী এবং জনকল্যাণের অধিষ্ঠাত্রী শক্তি হিসেবে পূজা করা হয়। পুরাণ ও লোকাচারভিত্তিক ধর্মীয় চর্চায় শীতলা মাতার আরাধনার মাধ্যমে গুটি বসন্তসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা, পরিবারের মঙ্গল, এবং সমাজের শান্তি কামনা করা হয়। মানিক অঅরও জানান,শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী ’’ শীতলাষ্টক ও অন্যান্য স্তোত্রে দেবীকে মানব জাতির দুঃখ,কষ্ট দূরকারী এবং রোগমুক্তির আর্মীবাদদাত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে।

আয়োজক মানিক ঘোষ জানান, আগে আমাদের মন্দির না থাকায় অনেক দূরে গিয়ে এই শীতলা পূজা উৎসব পালন করতে হতো। অনেক চেষ্টা ও করে আমার এখানে পূজা করার জন্য মন্দির নির্মাণ করায় এখন আমরা এখানেই প্রতি বছর নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শীতলা পূজা করে আসছি।
তিনি আরও জানান, আয়োজিত হয় রোগমুক্তি ও সমাজের সুস্বাস্থ্য প্রার্থনায়। প্রার্থনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শীতলাতলা পূজা উৎসব অনুষ্ঠানে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া দেশের সুখ,শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। তিনি এ উৎসব পালনে সহযোগিতা করার জন্য চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে এই উৎসব পালনে সহযোগিতা করার জন্য এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জুয়েল পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের সভাপতি জয়নাল পাটোয়ারী পিনুর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শীতলা পূজাপালনকারীদের মতে, আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে, তিনি ফক্স, ঘা, ত্বক সম্পর্কি প্রভৃৃৃতি রোগ নিরাময় করেন এবং পিচাশ এর হাত থেকেও রক্ষা করেন।
মানুষের হাম-বসন্ত-পাতলা পায়খানা ও জ্বর হলে এগায়ে গুটি বের হলে,সর্দি লাগলে, পাতলা পায়খানা করলে শীতলা পূজার মানসি (মানত) করা হয়। মানুষের হাম-গুটিবসন্ত এসব থেকে পরিত্রানের লক্ষ্যে এ পূজা পালন করে থাকেন। বিশ্বাস করা হয় শীতল অষ্টমীতে কোনও ভক্ত যদি সমস্ত নিয়মকানুনমেনে নিষ্ঠা করে দেবী শীতলার পুজো করেন, তাহলে সমস্তসমস্যা থেকে মুক্তি মেলে এবং সংসারে কোনও রোগ ভোগে থাকে না। দোলযাত্রার পরবর্তী অষ্টমী তিথিতে দেবী শীতলার আরাধনা করা হয়।
হিন্দু ধর্মের বিশ্বাসানুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত, প্রভৃতি চর্মরোগাক্রান্ত হয়। এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সূধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন।
শীতলাপূজা পূজা করতে আসা ভক্ত গীতা রানী ঘোষের সাথে কথা বললে তিনি বলেন, যুগযুগ ধরে বাংলার গ্রামাঞ্চলে শীতলা পূজার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। এই পুজার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই পুজাতে এখলাছপুরের ও আসে পাশের এলাকার ভক্তবৃন্দ উপস্থিত হয়। তিনি জানান প্রচলিত রীতিনীতি অনুসারে পূজার পূর্ব দিন রাতে ”মালশি” অনুষ্ঠিত হয় এবং পূজার দিন ভক্তরা শীতলা মায়ের আরাধনায় অংশ নেন। এ উপরক্ষে ভক্তদের উপস্থিতিতে পূজা, অর্চনা, প্রসাদ বিতরণ, ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতলা মায়ের পূজা উপলক্ষে ভক্তরা দেশ, সমাজ ও পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সর্বজনের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যে ধারক হিসেবে শীতলা মায়ের এই পূজা স্থানীয় সনাতনী সমাজে গভীর গুরুত্ব বহন করে।


এই বিভাগের আরো খবর