জামালপুরের মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারতা পাড়া গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব এ কে এম ইহসানুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ডক্টর মোহাম্মদ সামিউল ইসলাম মূসা, মোঃ মেহের উল্লাহ, মোঃ জাকিরুল হক মিন্টু প্রমূখ।
সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুস আলী। এছাড়াও বিভিন্ন স্কুলের সাবেক ও প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের সাবেক ও প্রাক্তণ শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনা আরো মনোযোগী হতে বলেন ভালো ফলাফলের মাধ্যমে এলাকা তথা দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারতাপাড়া গ্রামের উন্নয়নের বিষয়ে নিজেদের মতামত তোলে ধরেন এবং বাস্তবায়নের আহবান জানান।