বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে ১২০ রানের বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগ্রেসরা।

কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৯ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার ইভার ব্যাট থেকে।

পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া।

৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মাওয়া, আর ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া। তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে টিকতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন।

এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। তবে বাংলাদেশের মেয়েদের ১২টি অতিরিক্ত রানে মালয়েশিয়ার রান দাঁড়ায় ২৯।

বাংলাদেশের হয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম।

ম্যাচসেরা হন মাওয়া।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর