বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
“সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেরপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন

রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিষ্পাপ শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সকল ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং ভাণ্ডারিয়ার সচেতন নাগরিক সমাজ আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা উপদ্রেষ্টা আলহাজ¦ বাদশা জোমাদ্দার, সভাপতি মেহেদি হাসান, সংবাদিক মাইনুল মুন্সি, ছাত্রদল নেতা রুমান সরদার প্রমূখ।

বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।

তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং সময়ক্ষেপণ কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু রামিসার হত্যাকারী নয়, দেশের সকল ধর্ষক ও নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা নির্মূলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


এই বিভাগের আরো খবর