বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর শহরে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

শেরপুর শহরে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যুরো
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংক-এর আর্থিক ও কারিগার সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) আয়োজিত শেরপুরে অনুষ্ঠিত চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নিশ্চয়তা প্রদান হয়েছে।

বুধবার (২০ মে) শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলায় চাকরি প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

বিশিষ্ট কৃষিবিদ ড. পার্থ সারথী কর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন আরডিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নূরু উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেইজ (RAISE) প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী, জেলা ও দায়রা জজ আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জনাব মো: আব্দুল মান্নান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম।

মেলায় শেরপুর ও আশেপাশের অঞ্চলের শত শত বেকার যুবক-যুবতী ও চাকরিপ্রত্যাশীরা উৎসব কমিউনিটি সেন্টারে জড়ো হন। দিনশেষে মেলায় তাৎক্ষণিকভাবে যোগ্যতার ভিত্তিতে ১৫৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নিশ্চয়তা প্রদান করা হয়, যা উপস্থিত তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। মেলায় বিডিজবস কর্তৃক প্রায় ২০০ জন চাকুরিপ্রার্থীর ক্যারিয়ার কাউন্সিলিং সেশন পরিচালনা করা হয়েছে। মেলায় ১৫ টি নিয়োগদাতা প্রতিষ্ঠানসহ মোট ২২ টি স্টল ছিলো। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে তাদের সিভি জমা দেওয়ার এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। মেলায় অংশগ্রহণকারী প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল: আরএফএল (RFL), গ্রামীণফোন (Grameenphone), আড়ং (Aarong), হোন্ডা কোম্পানী (Honda), সাউথইস্ট ব্যাংক (Southeast Bank), এছাড়া স্থানীয় পর্যায়ের আরও বেশ কিছু স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষানবিশি সমাপ্তকারীদের মাঝে সনদ বিতরন করেন উপব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান, পিকেএসএফ এবং জেলা প্রসাশক মিজ ফরিদা ইয়াসমিন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু সনাতনী ডিগ্রির পেছনে না ছুটে তরুণদের কারিগরি ও বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের এই যৌথ উদ্যোগ ও আরডিএস-এর মাঠ পর্যায়ের বাস্তবায়ন শেরপুরের বেকারত্ব দূরীকরণে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সরাসরি চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের এমন মিলনমেলা শেরপুরের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর