শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেল, বাংলাদেশের শীর্ষ পাঁচে একুশে টেলিভিশন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : নতুন বাংলাদেশে নতুন করে শুরুর পর দর্শক, পাঠকদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দেশের প্রথম টেরিষ্ট্রেরিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশন। দুরন্ত টিমের প্রচেষ্টায় এগুচ্ছে ডিজিটাল প্লাটফর্মও। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা দশে জায়গা করে নিয়েছে একুশে টিভি। সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশি এ গণমাধ্যম এখন ৫-এ।

রোববার (১৮ মে) দুপুরে হালনাগাদ তালিকায় এ তথ্য মিলেছে। ইউটিউব চ্যানেলের দর্শকপ্রিয়তার পাশাপাশি কন্টেন্টের মান বিবেচনা করে সাপ্তাহিক ভিত্তিতে তালিকা প্রকাশ করে ‘সোশ্যাল ব্লেড’।

বাংলাদেশের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় প্রথম স্থানে রয়েছে যমুনা টিভি। একাত্তর, এটিএন নিউজ ও আরটিভি যথাক্রমে ২য়, ৩য় ও চতুর্থ স্থানে রয়েছে। তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাভিশন নিউজ। ৭ম, ৮ম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে এনটিভি, দেশটিভি ও এটিএন বাংলা।

ডিজিটাল, টেলিভিশনসহ সব বিভাগের বিভাগের আন্তরিক প্রচেষ্টাই এমন অর্জন সহজ হয়েছে বলে মনে করেন একুশে টিভির হেড অব ডিজিটাল কামাল শাহরিয়ার। তিনি বলেন, পাশাপাশি যারা একুশের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন মূল ক্রেডিট তাদেরই। তাদের জন্য ডিজিটাল টিমের প্রতিটি সদস্যই সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছে। আশা করছি আগামীতে আরও এগিয়ে যাব। যেসব সমস্যা রয়েছে ভিউয়ারদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে সেগুলোকে উন্নত করার চেষ্টা হবে।

কামাল শাহরিয়ার বলেন, ‘ডিজিটাল টিমকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম আন্তরিকভাবে কাজ করছেন। পাশাপাশি কীভাবে দর্শক-পাঠকদের আস্থা বাড়ানো যায় সেদিকেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন। এমনকি অনেক স্টোরি (কন্টেন্ট) আইডিয়া দিচ্ছেন খোদ চেয়ারম্যান এবং এমডি।’

বতর্মানে একুশে টিভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৩ দশমিক ৬ মিলিয়ন। ইউটিউবের এমন অর্জনের সাপেক্ষে পিছিয়ে নেই ফেইসবুকও। ২ দশমিক ৫ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে ইটিভির ভেরিফায়েড ফেইসবুক পেইজে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর