বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীনগর পৌর আমেনা (রা.) দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়ার পৌরপার্কে ৫দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পহেলা বৈশাখে নবীনগরে লাঠিখেলার বর্ণিল আয়োজন স্যান্ডেলের সোলের ভেতরে ইয়াবা, সোনারগাঁয়ে যুবক গ্রেফতার বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোনাতলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গানে গানে বিকল্পধারার বর্ষবরণ বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন রাজধানীজুড়ে বাংলা নববর্ষের আমেজ ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুনামগঞ্জের রাজপথে প্রতিবাদী বর্ষবরণ করল উদীচী সালথায় মায়ের ওপর সন্তানদের হামলার ঘটনায় গ্রেপ্তার-২ শিক্ষামন্ত্রী বগুড়া শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক/কৃষাণীকে কৃষক কার্ড বিতরণ বৈশাখ উদযাপনে কাছিটান খেলা মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান বাংলা নববর্ষ উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ টেকনাফে কৃষি কার্ড বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ উদযাপিত কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার গোয়াইনঘাট চৌরঙ্গী খেয়া ঘাটে সেতু নির্মাণের জোরালো দাবিতে আলোচনা সভা ময়মনসিংহে বাংলা বর্ষবরণে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্দরে নানা আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন নগরকান্দায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষ নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দুয়ার খুলেছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতি ও শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শ্রীপুরে নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রদান

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। (ছবি : সংগৃহীত)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পেলেন। সে ক্ষেত্রে তার কারামুক্তিতে বাঁধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।
গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।  আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। আনিস আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এ হিসাবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ বেশি পাওয়া যায়, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ এবং তা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে করা হয়। এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সে সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সাংবাদিক আনিস আলমগীর গত ১৫ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে গত ৫ মার্চ এই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।


এই বিভাগের আরো খবর