শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সালথায় ১০০ একর জমিতে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ১১ মে, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় ১০০ একর জমিতে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করা হয়েছে। এই প্রথম পাট ও পেঁয়াজের পাশাপাশি এবছর বাণিজ্যিকভাবে ভূট্টা চাষ করেছে কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছেন, এবছর ৪০ হেক্টর (১০০ একর) জমিতে বাণিজ্যিকভাবে ভূট্টা চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৮ থেকে ১০ মেঃটন ভুট্টা ফলন হচ্ছে।

উপজেলার ভূট্টাচাষি বারেক শেখ বলেন, ১০ কাঠা জমিতে ভূট্টার চাষ করেছি। এবার নতুন তো তাই কাঠা প্রতি আড়াই মন থেকে তিন মন ভূট্টা ফলন হচ্ছে।

লুৎফর রহমান নামে আরেক চাষি বলেন, আমি এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি কাঠায় ৩মন করে ফলন হয়েছে। বাজারে দাম পাচ্ছি ১ হাজার টাকা করে প্রতিমণ।

উপজেলার ইকবাল শরীফ নামে আরেক চাষি বলেন, এবছর পেঁয়াজ ও পাট চাষের পাশি ৪বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রথম চাষ হিসেবে ফলন মোটামুটি হয়েছে। ভুট্টা চাষ লাভজনক চাষ। বাজারে ভালো দামে বিক্রি করা যায়, আবার ভুট্টা গুড়া করে গরুকে খাওয়ালে গরু মোটা তাজা হয়।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, এবছর উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভূট্টার চাষ করা হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষ লাভজনক। সারা বছর দাম ভালো পাওয়া যায়। আগামীতে ভুট্টা চাষ আরো বাড়তে পারে।


এই বিভাগের আরো খবর