বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

সুস্থ থাকতে প্রতি বছর নিতে হবে করোনা টিকা?

অনলাইন ডেস্ক :
সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৬:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে সুস্থ থাকতে প্রতিবছরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন ফাইজারের সহ-নির্মার্তা এবং বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহিন। বিশেষ করে যারা ফাইজারের টিকা নিচ্ছেন, তাদের প্রতিবছরই টিকা নিতে হতে পারে।

রোববার (২১ নভেম্বর) এক সাক্ষাৎকারে উগুর শাহিন একথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি। সাক্ষাৎকারে উগুর শাহিন ফাইজারের বুস্টার ডোজের প্রশংসা করেন।

রোববার জার্মান সংবাদপত্র বিল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে বায়োএনটেকের সিইও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তাদের উদ্ভাবিত টিকাকে তিনি ‘খুবই কার্যকর’ বলে মনে করেন।

করোনা টিকা নেওয়ার পর অনেকে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনকি ফাইজারের পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরও অনেকের শরীরে করোনার উপসর্গ দেখা গেলেও উদ্বেগ উড়িয়ে দিয়ে উগুর শাহিন বলেন, ৬০ বছরের বেশি বয়সীদের গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠেকাতে তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর।

বায়োএনটেকের সিইও শাহিন বলেন, করোনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠেকাতে ফাইজারের টিকার কার্যকারিতা ৯ মাস পর্যন্ত স্থায়ী থাকে। তবে টিকা নেওয়ার চতুর্থ মাস থেকেই এর কার্যকারিতা ও প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। আর তাই করোনার বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত জোরালো ভাবে তিনি বুস্টার ডোজের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উগুর শাহিনের বিশ্বাস, করোনাভাইরাস থেকে নিরাপদে ভবিষ্যতে মানুষকে বছরে একবার করে টিকার বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে। তার মতে, প্রাথমিক ভাবে করোনা টিকার দু’টি ডোজ যে পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করে, বুস্টার ডোজে এর চেয়ে আরও দীর্ঘ সময় নিরাপত্তা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

তিনি বলছেন, করোনা টিকা প্রতিবছরই একবার করে নেওয়া প্রয়োজন হতে পারে, ঠিক ইফ্লুয়েঞ্জার মতো।

এর আগে গত আগস্ট মাসে এক গবেষণার তথ্য সামনে এনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার চেয়ে ফাইজার-বায়োএনটেক এর করোনা টিকা দ্রুত কার্যকারিতা হারায়।

করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন- এমন ৩ লাখ স্বেচ্ছাসেবীকে পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। স্বেচ্ছাসেবীদের সবারই বয়স ১৮ বছরের বেশি এবং তাদের সবাইকে দু’টি দলে ভাগ করে তথ্য বিশ্লেষণ করেন গবেষক দলের সদস্যরা।

ফাইজার-বায়োএনটেকের দাবি, করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের প্রস্তুতকৃত টিকা মানবদেহে ৯৪ শতাংশ কার্যকর, অন্যদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দাবি, মানবদেহে তাদের টিকার কার্যকারিতা ৮৫ শতাংশেরও বেশি।

বিশ্বের বিভিন্ন দেশে চলমান টিকাদান কার্যক্রমে ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা; এই দুই করোনা টিকাই বেশি ব্যবহৃত হচ্ছে। তবে করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ কয়েকটি দেশ টিকার দুই ডোজ নেওয়া নাগরিকদের তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর