রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর

সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি বেশি ভয়ঙ্কর : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর। কারণ, সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোন নির্যাতন চালায়নি। তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি। কিন্তু বিএনপি তো মানুষ পুড়িয়ে হত্যা করে। আমির খসরু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি অনেক সময় সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘী চত্বরে “চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এসময় ‘সোমালিয়ার জলদস্যুদের চেয়ে বাংলাদেশের দস্যুরা বেশি ভয়ঙ্কর’, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘দেশের মানুষ খুব দুঃখ ও কষ্টের মধ্যে আছে, সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করতে পারেনি’ এ বিষয়ে ড. হাছান বলেন, হয়তো মির্জা ফখরুল সাহেবদের মনে শান্তি নেই, উনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই বলছেন। কিন্তু মানুষের মনে সম্প্রীতি ও উৎসব আছে।

তিনি বলেন, দেখুন, এবার ঈদ অত্যন্ত আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে এবং হচ্ছে। মানুষ এখনো ঈদ উৎসবের মধ্যে আছে। আপনারা দেখেছেন ঈদযাত্রাও এবার অনেক নির্ঝঞ্ঝাট ছিল। ঈদের সময় অনেক ঘটনা ঘটে। সে ধরণের দুর্ঘটনা এবার অপেক্ষাকৃত অনেক কম ঘটেছে। এবং মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়েই ঈদ উদযাপন করছে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সোমালিয়ার জলদস্যু কতৃক হাইজ্যাক হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। খুব সহসা আপনারা সুখবর শুনতে পাবেন। আমি শুধু এটুকুই বলি, নাবিকরা খুব সহসাই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ, আমরা জাহাজটাও মুক্ত করে নিয়ে আসতে পারব। গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতিমধ্যেই সাধিত হয়েছে।’

এরআগে “চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন এবং আমরাও বলি, ধর্ম যার যার উৎসব সবার। আজকে ঈদ উৎসবকে উপলক্ষ করে “চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবে” হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সামিল হয়েছে। অর্থাৎ ধর্ম যার যার উৎসব যে সবার সেটি আসলে বাস্তবে রূপায়িত হয়েছে এই উৎসবের মাধ্যমে।

তিনি আরও বলেন, এই দেশে কোন সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। কেউ সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে, সবসময় করেছি, ভবিষ্যতেও করব। এই দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।

“চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব” আয়োজক কমিটির সভাপতি জহরলাল হাজারী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ, কাউন্সিলর রুমকি সেন গুপ্তা, মো. শাহাবুদ্দিনসহ আযোজক কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর