সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

স্টারলিংক এখন আরও সহজলভ্য: স্টার টেক দিচ্ছে ০% ইএমআই ও সাশ্রয়ী দাম

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা স্টারলিংক চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শুরু থেকেই যন্ত্রাংশের উচ্চমূল্য অনেকের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা কমাতে এবার এগিয়ে এসেছে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড।

দেশে স্টারলিংকের অনুমোদিত খুচরা বিক্রেতা হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, গ্রাহকরা এখন ০% সুদে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধায় স্টারলিংকের যন্ত্রাংশ কিনতে পারবেন। পাশাপাশি নগদ ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়।

স্টার টেক জানিয়েছে, স্টারলিংক মিনি কিটের দাম ২৩ হাজার ৮৫০ টাকা, যা বহনযোগ্য হওয়ায় ভ্রমণকারী বা ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের জন্য উপযুক্ত। অন্যদিকে স্ট্যান্ডার্ড কিটের দাম ৪৪ হাজার ৫৫০ টাকা, যা বাড়ি বা ছোট ব্যবসার জন্য আদর্শ।

প্রতিষ্ঠানটি বলছে, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ ব্যবহারকারীরা এখন সহজে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

স্টার টেকের দেশের বিভিন্ন জেলায় ২০টি শাখা অফিস রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর ও রংপুরসহ। পাশাপাশি তাদের ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। কর্পোরেট গ্রাহকদের (যেমন ব্যাংক, হাসপাতাল, সরকারি ও বহুজাতিক সংস্থা) জন্য সরবরাহ করা হচ্ছে হাই-পারফরম্যান্স কিট।

সম্প্রতি স্টারলিঙ্কের উচ্চপদস্থ প্রতিনিধি ব্রায়ান শিন, ওশান বীরাসিংহে ও নাটালি রাইডার স্টার টেকের কার্যালয় পরিদর্শন করেন। বৈঠকে বাংলাদেশের বাজারে স্টারলিংকের সম্প্রসারণ ও দূরবর্তী অঞ্চলে স্যাটেলাইট সংযোগ বিস্তারের বিষয়ে আলোচনা হয়।

স্টার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মো. সাজেদুর রহমান বলেন,
“এই উদ্যোগ কেবল একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়, বরং দেশের ডিজিটাল সংযুক্তি ও অন্তর্ভুক্তি বাড়ানোর একটি বাস্তব প্রয়াস। উচ্চমূল্যের বাধা কমাতে ০% ইএমআই ও সাশ্রয়ী দামের সুযোগ—এই দুটি পদক্ষেপ স্টারলিংককে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসছে।”

স্টার টেকের এই পদক্ষেপকে অনেকেই বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।


এই বিভাগের আরো খবর