বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
“সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেরপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন

স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ)
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৪০ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর ময়নাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের মুখ দেখেনি বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।

দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকা এই সড়কে এখনো কোনো ধরনের ইট বা পাকা কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে একাধিক সরকার ক্ষমতায় এলেও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জুরিয়া-ইনাতাবাদ সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কাদামাটি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

স্থানীয় প্রবাসী মামুনুর রশিদ বলেন, “প্রবাস থেকে দেশে এসে কাঁচা রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হতে পারি না। বৃষ্টি হলে আমরা কার্যত ঘরবন্দী হয়ে পড়ি। দীর্ঘদিন ধরে আমরা এই দুর্ভোগের শিকার হচ্ছি।”

এলাকাবাসীর দাবি, জীবনমান উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই দ্রুত সময়ের মধ্যে ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া বলেন, “এখনো কোনো বরাদ্দ আসেনি। শুনতেছি কাজ শুরু হবে। বর্তমানে আমার ওয়ার্ডের মানুষ খুবই কষ্টে আছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাই, কাঁচা রাস্তা পাকাকরণ করে মানুষের কষ্ট লাঘব করা হোক।”

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুমন ফরাজী জানান, দক্ষিণ ময়নাবাদ-বাল্লা সড়ক থেকে ঝুড়িয়া পুরাবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। তবে ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর ময়নাবাদ পর্যন্ত আলোচিত সড়কের কোনো টেন্ডার এখনো হয়নি। তিনি বলেন, “আমি বারবার বিভিন্ন দপ্তরে এই রাস্তার জন্য আবেদন দিয়ে যাচ্ছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী। মানুষের কষ্ট লাঘবে আমার চেষ্টা অব্যাহত রয়েছে।”


এই বিভাগের আরো খবর