শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

আকস্মিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সবাইকে চমকে দিলেন এমপি রশীদুজ্জামান

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ২০ মে, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

কোন মিটিং, সভা সেমিনার কিংবা ছিল না কোন মতবিনিময়, পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ভাবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সবাইকে চমকে দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

তিনি গতকাল রোববার সকাল সাড়ে ১০টার সময় কাউকে না জানিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন এবং একটানা তিনি দুপুর পৌনে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। একজন সংসদ সদস্যকে এভাবে আকস্মিক হাসপাতালে দেখে বিষ্মিত হন সবাই।‌ এতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা বিড়ম্বনায় পড়ে যান। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, হাসপাতালের সমস্যা এবং চিকিৎসা সেবার মান নিজ চোখে দেখতে এমন আকস্মিক পরিদর্শন করেন তৃণমূল পর্যায়ের জনপ্রিয় জননেতা সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। আকস্মিক পরিদর্শন করেই প্রথমেই তিনি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর তিনি প্রসূতি বিভাগে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলে তাদের এবং তাদের নবজাতক শিশুদের ও গর্ভবতী নারীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরবর্তীতে তিনি জরুরী এবং বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা কোন মানুষ হয়রানী কিংবা চিকিৎসা সেবা থেকে বিরত হচ্ছে কি না সে ব্যাপারে তিনি হাসপাতালে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন। চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করার পর তিনি অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

এ ছাড়াও হাসপাতালের প্রতিটি বাথরুম সহ হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন তিনি ।রোগীদের পাশাপাশি হাসপাতালে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী, স্বাস্থ্যকর্মী (নার্স) ও চিকিৎসকদের সাথে কথা বলে হাসপাতালের সমস্যা এবং করণীয় সম্পর্কে ধারণা নেন। এরপর তিনি হাসপাতালের রোগীদের মাঝে মানসম্মত খাবার সরবরাহ হচ্ছে কি না সেটি নিশ্চিত হতে কিচেন পরিদর্শন করেন।

এরপর তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা থেকে এলাকার কোন মানুষ যাতে বিরত না হয়, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যয়বহুল চিকিৎসাকে নিরুৎসাহিত করতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, দালালদের দৌরাত্ব বন্ধ করা, নরমাল ডেলিভারী নিশ্চিত করা, প্যাথলজি বিভাগ স্বচল রাখা ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সরকারিভাবে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা প্রদান করেন এমপি রশীদুজ্জামান।

সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ জহুরুল হক, ডাঃ ফরহাদ হোসেন, যুবলীগনেতা পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়।


এই বিভাগের আরো খবর