শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আজ বন্ধ ব্যাংক-বীমা-শেয়ারবাজার

অনলাইন ডেস্ক :
রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৪:৩১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও রোববার (৮ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত।

একই সঙ্গে ৯ ও ১০ আগস্ট শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।


এই বিভাগের আরো খবর