বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

আনন্দ উচ্ছ্বাসে সমুদ্র শহরের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কলাতলিস্থ স্যান্ডি বিচ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেল। সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ, পর্যটন উদ্যোক্তা ও দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান।

বক্তব্যে তাঁরা বলেন, ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে। এর মাধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে কথামালা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও স্মৃতিচারণা ভাগাভাগি করেন, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, যা উপস্থিত সকলের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সামস, সাংগঠনিক সম্পাদক এম,এ সত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, কোষাধ্যক্ষ আমিনুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সদস্য আরোজ ফারুক , সরওয়ার সাকিব, সালাহ উদ্দিন, রিয়াজ উদ্দিন রিয়াদ, ইব্রাহিম খলিল, সাইদুররহমান শিমুল, আরিফুল কবির, মাহবুবুর রহমান সিফাত, শহিদুল ইমরানসহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর