মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৬:০১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : দেশে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে। এতে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের উন্নতি হয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়েছে দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার র‌্যাঙ্কিং অনুসারে, গত নভেম্বরে মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম। অক্টোবর মাসে র‌্যাঙ্কিংয়ে ১২৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।
বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে প্রতি মাসে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা।তাদের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১৩ দশমিক ৯৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৯ দশমিক ২০ এমবিপিএস। ব্রডব্যান্ডে ডাউনলোড স্পিড ৩৪ দশমিক ৮৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস। এই প্রতিবেদনে, সবার ওপরে রয়েছে কাতার। দেশটি এক ধাপ এগিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে।ইন্টারনেটে গতির দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে ভারত ১০৫তম। দেশটি আট ধাপ এগিয়েছে। আর তিন ধাপ এগিয়ে পাকিস্তান ১১৪তম অবস্থানে। এছাড়া শ্রীলঙ্কা ১১৮তম ও নয় ধাপ এগিয়ে ২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ।

বাংলাদেশের পেছনে রয়েছে শুধু নেপাল ১২১তম ও আফগানিস্তান ১৪২তম।এদিকে, ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১৩০তম। সেখান থেকে একই বছরের ডিসেম্বরে অবস্থান ছিল ১২৮তম। পরের বছর ২০২২ সালের শুরুতে আবারও ১৩০তম, ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলে অবস্থান ছিল ১২৯তম।তবে মে মাসে সবচেয়ে বেশি অবনতি হয়ে ১৩৪তম অবস্থানে ছিল বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি। তবে সবশেষ উন্নতি-অবনতির মধ্য দিয়ে গেল বছরের নভেম্বরে ১১৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।একইভাবে গত নভেম্বরের ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির চিত্রও তুলে ধরেছে ওকলা। এতে তিন ধাপ এগিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০২তম। এতে বাংলাদেশের পেছনে আছে শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে এগিয়ে আছে ভারত।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর