বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

ইলিশ শূন্য নদী, জেলেদের হাহাকার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ন

* সাগরের চিত্র ঠিক যেন উল্টো।
* পেশা বদলের চিন্তা অনেক জেলের।
* ঋণের বোঝা, চোখে মুখে হতাশা।

পানিতে ট্রলার ভাসাবেন সে টাকাও ছিল না। অবশেষে স্ত্রীর গহণা স্থানীয় মহজনদের কাছে বন্ধক রেখে টাকা সংগ্রহ করেন লক্ষ্মীপুরের রামগতির জেলে আবুল খায়ের। এরপরে নিত্যপ্রয়োজনীয় বাজার ও মাছ সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত বরফ নিয়ে সাগরে যাত্রা শুরু করে খায়েরের মালিকানাধীন ‘এফবি রিভারমেট’ নামের ফিশিং বোট। সাগরে গিয়ে একবার জাল টেনে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে ফিরে ট্রলারটি। সম্পূর্ণ মাছ উঠানো হয় ওই বন্দরের ‘মিঠুন ফিশ’ নামের মাছের আড়তে। পরিমাপ করে জানা গেল ১৭০ মণ মাছ পেয়েছেন জেলে আবুল খায়ের। যার বাজার মূল্য পেয়েছে ৫৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। এই মহজনই চলতি সিজনে ওই বন্দরে সবচেয়ে বেশি মাছ পেয়েছেন।

শুধু আবুল খায়ের নন, এর আগে পটুয়াখালীর পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন সাগরে জাল ফেলে একটানেই ৪০ লাখ টাকার মাছ পেয়েছেন মিজান মাঝি। এভাবেই একেরপর এক কাঙ্খিত ইলিশের দেখা পাচ্ছে সাগরের জেলেরা। অপরদিকে নদীতে হাহাকার; ইলিশ শূন্য প্রায় নদী। নদীর জেলেরা আশানুরূপ মাছ না পেয়ে ঋণগ্রস্ত হচ্ছে। পরিবার পরিজন কষ্টে দিন পাড় করছে। আর মৎস্য বিশেষজ্ঞরা বলছেন ‘সাগর মোহনা ও নদীতে অসংখ্য ডুবোচর জেগে উঠায় ইলিশ মাছ প্রবেশ পথ হারিয়ে ফেলেছে।’ জেলেদের মতো একই অবস্থায় রয়েছে নদীপাড়ের মৎস্য ব্যবসায়ীরা। নদীতে পর্যাপ্ত মাছ ধরা না পড়ায় মোকামের ঋণের টাকা পরিশোধ নিয়েও রয়েছে তাদের দুশ্চিন্তা।

জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর। এই তিন মাস নদ-নদী এবং সাগরে ইলিশ মাছ ধরার মৌসুম। টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ৭-১০ দিনের রসদ নিয়ে ২৩ জুলাই সাগরে মাছ শিকারে যাত্রা করে উপকূলের জেলেরা। কিন্তু মৌসুমের প্রথম দিকে আশানুরূপ ইলিশ না পাওয়ায় জেলেরা লোকসানের মুখে পড়ে। তার ওপরে প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু গত কয়েকদিন ধরে সাগরে ইলিশের দেখা মিলেছে। জেলের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বড় সাইজের এসব ইলিশ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। এতে লাভবান হয়েছেন অনেকে। তবে পায়রা বন্দর এলাকার নদীগুলো এখন ইলিশ শূন্য প্রায়। এখানকার জেলেরা তেলের খরচ পরিমাণ মাছ আহরণ করাই দুষকর হচ্ছে। ফলে দিনদিন ঋণের বোঝা বেড়েই চলছে। জেলেরা অভিমান নিয়ে বলছেন, এভাবে চলতে থাকলে পেশা বদলে বাধ্য হবেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন এবার মৌসুমের শুরু থেকে ইলিশ সংকট ছিল প্রকট। তবে মৌসুমের শেষাংশে হলেও নদীতে ইলিশের দেখা মিলবে। এতে করে প্রাণ ফিরে পাবে জেলে পল্লী।

জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় নিবন্ধিত ৭৩ হাজার ৩৭১ জন জেলে রয়েছে। যারা সরকারি সকল সুবিধাভোগী। কোড়ালিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জহির হাওলাদার জানান, মৌসুমের শুরুতে নদী ও সাগরে কাঙ্খিত ইলিশের দেখা মেলেনি। তবে এখন সাগরে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। নদীতে ইলিশ শূন্য প্রায়। মাছ না থাকায় জেলেরা হয়েছে ঋণগ্রস্ত। আর ব্যবসায়ীক ক্ষতিরমুখে পড়েছে মৎস্যঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আশা করছি শীঘ্রই নদীতে ইলিশ পাওয়া যাবে। যার ফলে মৎস্যঘাটে কিছুটা হলেও প্রাণ ফিরবে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ‘এখন ইলিশের মৌসুম। সাগরের জেলেরা মাছ পাচ্ছে। আমরাও আশা করছি, নদীর অন্যান্য জেলেদের জালেও শিগগিরই কাক্সিক্ষত ইলিশ ধরা পড়বে। হাসি ফুটবে তাদের মুখেও।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের ডিমের পরিপক্কতা আসে নাই। ডিমে পরিপক্কতা না আসলে ইলিশ কখনোই সাগর থেকে নদীতে আসবে না। ইলিশ নদীতে আসবেই প্রজননের জন্য। অথাৎ প্রজনন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার জন্য ইলিশের সক্ষমতা এখনও হয়নি। যার কারণে সাগর থেকে নদীর দিকে ইলিশ আসে নাই। শীঘ্রই ডিমে পরিপক্কতা আসলে দ্রুত নদীতে আসা শুরু করবে। এখন সাগরে ইলিশ পাওয়ার কারণ সবে মাত্র গভীরতম স্থর থেকে উপরস্থরে ইলিশ কেবল আসা শুরু করছে।’


এই বিভাগের আরো খবর