ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম।
বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এদিকে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক ঢাকা পোস্টকে জানান, ঈদে ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দর ভেতরে পণ্য লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক থাকবে।