বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ থেকে টানা ২ ঘন্টা ধরে দেশীয় অস্ত্র বাঁশ, লাঠি, গাছের ডাল, রাম দা, ছুরি ও হলঙ্গা নিয়ে হাড়িভাঙ্গা গ্রামের আকন্দ গোষ্ঠী ও প্রামাণিক গোষ্ঠীর মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের মধ্যে ৮ ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সূত্র।

হাড়িভাঙ্গা গ্রামের প্রধান হেলাল আকন্দ জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাত্রিতে আকন্দ গোষ্ঠীর শফিকুল, জুয়েল ও খোকন স্থানীয় কৃষকগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রামানিক গোষ্ঠীর লোকজন তাদের আটক করে মারপিট করে। ঐ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা হয়। এতে প্রায় ৮/১০ ব্যক্তি আহত হয়েছে। আহতরা হলেন- শফিকুল, জুয়েল, খোকন, করিম আকন্দ, ফজলু আকন্দ সহ আরো অনেকে।

 

এ বিষয়ে স্থানীয় সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান ঢাকা প্রতিদিনকে জানান, এলাকার কয়েকটি গ্রাম নিয়ে হাড়িভাঙ্গায় দুটি সমাজ পরিচালিত হয়ে আসছে। একটি আকন্দ গোষ্ঠী অপরটি প্রামানিক গোষ্ঠী। নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য মাঝে মধ্যেই তাদের মধ্যে সংঘর্ষ ও গোলমাল বাঁধে। তারা আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কাউকেই মানতে চায় না। পেশী শক্তি প্রদর্শন করে যে কোন সময় এলাকা উত্তপ্ত করাই তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, উল্লাপাড়া থানাধীন হাড়িভাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে করিম আকন্দ, আজিজ প্রামানিক, খোকনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর শান্তি রক্ষার্থে প্রয়োজনে গ্রেফতার অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সেখানকার হামলা-দাঙ্গার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, সলপের হাড়িভাঙ্গায় উভয় দলের সংঘর্ষের এমন অপ্রত্যাশিত ঘটনায় মডেল থানা পুলিশসহ সিরাজগঞ্জ পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাজুড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে শান্ত রয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

 


এই বিভাগের আরো খবর