সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

এশিয়ান কাপে ঋতুপর্ণাদের ম্যাচ কবে কবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় এএফসি উইমেন্স এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ তে ঋতুপর্ণা চাকমা, আফিঈদাদের খেলতে হবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৩টায় সিডনিতে এই ড্র অনুষ্ঠান শুরু হয়। আসরটি স্বাগতিক অস্ট্রেলিয়া। আগামী ১-২১ মার্চ দেশটির তিন শহরে হবে টুর্নামেন্টটি। প্রথমবার এশিয়ান কাপে জায়গা পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল দুই শহর সিডনি ও পার্থে খেলবে নিজেদের তিন ম্যাচ।

এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ
৩ মার্চ – চীন – সিডনি
৬ মার্চ – উত্তর কোরিয়া – সিডনি
৯ মার্চ – উজবেকিস্তান – পার্থ

এর মধ্যে ৩ মার্চ চীনের বিপক্ষে রাখা হয়েছে প্রথম ম্যাচ। ৬ মার্চ একই শহর সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে পিটার বাটলারের দল। গ্রুপ পর্বে ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

 

ড্রর আগে নারী এশিয়ান কাপ বাছাই পেরিয়ে আসা ১২ দলকে চারটি পটে ভাগ করা হয়। এক নম্বর পটে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া ছিল। দুই নম্বর পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম ছিল। পট তিনের দলগুলো হলো ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। বাংলাদেশ ছিল চার নম্বর পটে। তাদের সঙ্গে এই পটে ভারত ও ইরানের জায়গা হয়। যে কারণে ড্রতে বাংলাদেশের গ্রুপে ভারত বা ইরানের পড়ার সুযোগ ছিল না।

এএফসি উইমেন্স এশিয়ান কাপের ড্র
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া (স্বাগতিক), দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন।
গ্রুপ ‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান।
গ্রুপ ‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।

সিডনিতে শিরোপা উন্মোচন ও ড্র অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিঈদাকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। কিন্তু প্রথমবার এশিয়ান কাপে জায়গা পাওয়া মঞ্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোন প্রতিনিধি পাঠায়নি। বাকি ১১ দেশের এক বা একাধিক প্রতিনিধি ছিল শিরোপা উন্মোচন ও ড্র’র মঞ্চে।

গ্রুপ নির্ধারণের সময় বাংলাদেশের কোন প্রতিনিধি না থাকায় বাংলাদেশের নাম তোলেন ভারতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সানজিতা বাসফো।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর