শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাউখালীতে ভরা মৌসুমেও চালের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে ভরা মৌসুমেও চালের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ভোগান্তির শেষ নেই। উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মোটা বুলেট চাল ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমন মোটা ৬২ টাকা থেকে ৬৪ টাকা, প্রকারভেদে আঠাশ চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা পর্যন্ত।

স্বর্ণাচাল ৬৪ টাকা থেকে ৬৬ টাকা, মিনিকেট প্রকারভেদে ৭৫ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা সদরের দক্ষিণ বাজারের চাল ব্যবসায়ী সাইদুর রহমান ও পলাশ সাহা জানান, গত ১৫ দিনে যে চালের দাম ছিল তা থেকে কেজিতে ৩ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চাল ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, চাহিদা অনুযায়ী ধানের সরবরাহ কম বলে মিলাররা আমাদের জানিয়েছেন। তাছাড়া স্থানীয় পর্যায়ে যে চাল উৎপন্ন হয় তা দিয়ে বছরের ৩ থেকে ৪ মাসের চাহিদা মিটানো সম্ভব।

উত্তর বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, আমাদের চাল ব্যবসায়ীদের উত্তরবঙ্গের মিল মালিকদের উপর নির্ভরশীল থাকতে হয়। তারা যখন যে রেট দেবে আমাদের ওই রেটে ক্রয় বিক্রয় করতে হয়। ২৫ কেজি চালের বস্তায় ১৫ দিনের ব্যবধানে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
চাল ক্রয় করতে আসা অটো চালক আবুল হোসেন ও দিনমজুর শুকুর আলী আক্ষেপ করে বলেন মোরা আগে জানতাম ভরা মৌসুমে চালের দাম কম থাকে। এখন দেখি তার উল্টা। সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের ভিতরে চলে আসবে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, চালের দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। ইতিমধ্যে কাউখালীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। আমাদের স্থানীয় পর্যায়ে চালের উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে চাল মজুদ করে দাম বৃদ্ধি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর